
গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন বলেন, ওসমান হাদিকে হত্যার পর একটি শ্রেণির রাজনৈতিক কর্মীরা দেশের শীর্ষ গণমাধ্যমে হামলা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। একই সঙ্গে নির্বাচন যাতে না হয়, সে উদ্দেশ্যেও তারা তৎপর ছিল। তবে গণমাধ্যমে হামলা করে কখনো কণ্ঠরোধ করা যাবে না।
নাছির উদ্দিন আরও বলেন, অতীতেও প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম হামলার শিকার হয়েছে। তখনো ওসমান হাদি বলেছিলেন, গণমাধ্যমে হামলা কোনো সমাধান নয়।
এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন ছাত্রদল সম্পাদক।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীদের ২৫ ডিসেম্বর ঢাকায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা এনায়েত উল্যাহ বাবুলসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খেলায় সদর উপজেলা দলকে হারিয়ে সুবর্ণচর উপজেলা দল জয়লাভ করে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে