জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলের ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। জায়গাটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের (অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেওয়া সর্বশেষ আপডেটে জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে নোঙর করেছে।
এমভি আবদুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৯ মার্চ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা ছিল। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি হন ২৩ নাবিক। এরপর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টার বেশি সময়।
বিএমএমওএ সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, এখন ডাকাতেরা কয়েক দিন অপেক্ষা করবে। নিজেদের অবস্থান সংহত করবে। নাবিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। তারপর জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারে।
জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। নাবিকেরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জেনেছি। আমরা যেকোনো কিছুর বিনিময়ে ওই জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’ ২০১০ সালে তাঁদের জাহাজ ‘জাহান মনি’কে জলদস্যুর কবল থেকে মুক্ত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব এবার।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
১১ মিনিট আগে
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
২৬ মিনিট আগে
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে করতোয়া সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
২৭ মিনিট আগে
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের বহুদিনের লালিত স্বপ্ন। গাছে গাছে শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ। অমানবিক এই তাণ্ডবে সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে কৃষক জয়দার মিয়ার।
২৯ মিনিট আগে