
আরব মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ থেকে বাংলাদেশি নাবিকের অডিও বার্তা পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
ওই অডিও বার্তায় বলতে শোনা যায়, ‘আমাদের ভয়ভীতি দেখাচ্ছে ডাকাতেরা। আমি ওয়াশরুম থেকে ভয়েস দিচ্ছি। ওরা সাত থেকে আটজন আছে। আমাদের ওদের ডেরায় নিয়ে যাবে। ওদের সবার কাছে গান (অস্ত্র) আছে।’
একই অডিও বার্তায় বলা হয়, ‘আমরা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ের পথে যাচ্ছিলাম। ওরা (ডাকাতেরা) দুই মাস আগে ইরানি একটি ফিশিং বোট আটক করছিল। ওটা আমাদের জাহাজের সাথে বর্তমানে বাঁধা আছে। ওটা থেকেই মূলত ডাকাতরা আমাদের আক্রমণ করে। ওই ফিশিং বোটটা ওরা হয়তো ছেড়ে দেবে। ওই বোটের জন্য আমরা ডিজেল দিলাম। আমাদের নিয়ে ওরা (ডাকাতেরা) হয়তো ওদের আস্তানায় চলে যাবে।’
গতকাল মঙ্গলবার রাতে আরেকটি জাহাজে কর্মরত চট্টগ্রামের হালিশহর এলাকার আরমান হোসেন বাবু নামের একজনের কাছে এই বার্তা আসে। বার্তাটি আজকের পত্রিকার কাছে এসে পৌঁছেছে।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেসরকারি শিপিং কোম্পানি এসআর শিপিং লিমিটেডের এমভি আব্দুল্লাহ জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। পথে সোমালিয়ার অফকোস্টে ৪৫০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জলদস্যুরা জাহাজটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
২৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
৩৩ মিনিট আগে