
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১টার দিকে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য হতাশাজনক। তাঁরা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজশাহী অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, নেসকোর প্রধান কার্যালয় বিভাগীয় শহর রাজশাহীতে থাকা যৌক্তিক। তাই রাজশাহী থেকে এই প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বাতিল করতে হবে। অন্যথায় রাজশাহীবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও তাঁরা সতর্ক করেন। বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে রাখার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নগরের বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এরপর সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ মার্চ একটি কমিটি করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর থেকে রাজশাহী এই পদক্ষেপ বিরুদ্ধে অনেকেই সরব হয়ে ওঠেন।

শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী।
১৮ মিনিট আগে
আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩১ মিনিট আগে
খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌ-বাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
৩২ মিনিট আগে