বাগেরহাটের কচুয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ফেরদৌস হাওলাদার কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ বছর বয়সী ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে ওই নারী কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তি কৌশলে ঘুমের ওষুধমিশ্রিত কোমলপানীয় ও মাদক সেবন করিয়ে গৃহবধূকে অচেতন করে। পরে ফেরদৌসসহ একাধিক ব্যক্তি তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনি শংকর পাইক জানান, ভুক্তভোগী নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পেরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নির্যাতিত নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদেরও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই স্থানীয় এক যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমিতে ও বাড়িঘরে বালু ফেলছেন।
৪ মিনিট আগে
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
৭ মিনিট আগে
লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি দোকানপাট। কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১১ মিনিট আগে