
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি কেএসআরএম গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ২৩ জন বাংলাদেশি নাবিকসহ পুরো জাহাজটিকেই জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। এই অবস্থায় ভারতীয় নৌবাহিনী বাংলাদেশি এই কার্গো ক্যারিয়ার উদ্ধারে যেতে পারে বলে মনে করছেন ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক মার্টিন কেলি।
কেএসআরএম থেকে প্রাপ্ত তথ্যমতে, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি। এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম জানান, গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে তাঁদের বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘জলদস্যুরা জাহাজ দখল করে নিয়েছে। আমাদের নাবিকেরা আটকা পড়েছেন।
ভারতীয় মহাসাগরের যে অঞ্চলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটিকে জিম্মি করা হয়েছে, সেখানকার আশপাশে ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি আছে। আর এ কারণে, দেশটির নৌবাহিনী এমভি আবদুল্লাহ উদ্ধারে হস্তক্ষেপ করতে পারে বলে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইওএস রিস্ক গ্রুপের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক মার্টিন কেলি।
কেলি বলেছেন, তাঁর জানামতে, গত ৩ মার্চ সোমালিয়া উপকূল থেকে একটি জলদস্যুবিরোধী গোষ্ঠী গভীর সমুদ্রের উদ্দেশে রওনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারত মহাসাগরের যে অঞ্চলে এই হামলা সংঘটিত হয়েছে, সেই এলাকায় ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি আছে।
ব্রিটিশ এই বিশ্লেষক আরও বলেন, ‘এই অবস্থায় আবদুল্লাহ জাহাজটি উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর কোনো একটি জাহাজের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব। এ ঘটনার পর কোনো একটি জাহাজ উদ্ধার করা আসলে কতটা কঠিন, তার একটি উদাহরণ হয়ে থাকবে এটি।’
এর আগে, ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ ‘জাহান মণি’। নিকেলভর্তি ওই জাহাজের ২৫ জন নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়েছিল।
দীর্ঘ চেষ্টার পর ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তাঁরা। পরে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। মুক্তিপণ বাবদ জলদস্যুদের অনেক টাকা দিতে হয়েছিলে বলে জানায় কেএসআরএম কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গতকাল রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে গঙ্গা (বাংলাদেশে পদ্মা) নদীর পানির উচ্চতা বাড়তে থাকা এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি ফারাক্কা ব্যারাজের সব গেট তথা জলকপাট খুলে দেওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
ইরানকে ‘মক্কা চুক্তি’ বা মক্কা এগ্রিমেন্ট ফর মিউচুয়াল ডিফেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চলতি মাসের শুরুতে এই নতুন নিরাপত্তা জোট গঠন করেছে। গত শনিবার ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল মায়েদিন।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনি-চিলিয়ান সংগীতশিল্পী এলিয়ানার জনপ্রিয় গান ‘গানেনি’-এর মিউজিক ভিডিওর দৃশ্য ‘ফ্রেম বাই ফ্রেম’ নকল করার অভিযোগ উঠেছে দুই ইসরায়েলি শিল্পীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি পাশাপাশি রেখে তুলনা করে অভিযোগটি ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে