
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুদুকছড়া এলাকায় ৩ বিজিবি লোগাং জোন এ অভিযান পরিচালনা করে। লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে এ সময় ট্রাক্টরের চালকসহ চারজনকে আটক করা হয়। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, আটককৃতরা হলেন ট্রাক্টরের চালক দমদম গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের (৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো. জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. রাকিব (২২)। চিনি ও ট্রাক্টরসহ আসামিদের আজ শনিবার পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত চোরাচালান বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড সব সময় সচেতন আছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে