
ইস্পাহানি গ্রুপের শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল পাহাড়তলী টেক্সটাইল্স লিমিটেডের উৎপাদন ইউনিট-২ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লীড প্লাটিনাম সনদ অর্জন করেছে। আজ রোববার এক অনুষ্ঠানে গ্রিন বিল্ডিং কাউন্সিল, শ্রীলঙ্কার চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ সনদটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে তুলে দেন।
জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং কারখানার উচ্চমানের পরিবেশগত মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে পাহাড়তলী টেক্সটাইল্সের উৎপাদন ইউনিট-২-কে এই মর্যাদাপূর্ণ সনদ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, লীড প্লাটিনাম কনসালট্যান্ট, স্থপতি, ব্যাংকার, ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পাহাড়তলী টেক্সটাইল্স লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৮০০ জনের কর্মসংস্থান হয়েছে।
আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির পাঁচটি উৎপাদন ইউনিট রয়েছে। এসব ইউনিটের বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ হাজার মেট্রিক টন।
পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়। আধুনিক পরিবেশবান্ধব যন্ত্রপাতির পাশাপাশি ক্যাপটিভ জেনারেটর থেকে নির্গত এক্সহস্ট গ্যাস পুনঃব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে প্রায় ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কারখানা এলাকায় ১২ হাজারের বেশি গাছ রয়েছে, যা পুরো শিল্পপ্রতিষ্ঠানে সবুজ ও পরিবেশবান্ধব আবহ তৈরি করেছে।
প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও টেকসই প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক তৈরি পোশাক ব্র্যান্ডগুলোর কাছেও পাহাড়তলী টেক্সটাইল্সকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
১৩ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
৩১ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
৩২ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৩৬ মিনিট আগে