
চট্টগ্রামে আকবরশাহ এলাকায় একটি বাসা থেকে নগদ টাকাসহ ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরের পাহাড়তলী থানা এলাকার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম ওরফে বেলাল (৩০) ও মনির হোসেন (২৮)। শাহ আলম ওরফে বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে ১২টি মামলা আছে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, ২০ জুলাই সন্ধ্যায় আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার নামে এক নারীর বাসায় সংঘবদ্ধ একটি চুরির ঘটনা ঘটে। চোরেরা সেই বাসা থেকে ৩টি স্বর্ণের নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ সর্বমোট প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় ২৪ জুলাই আকবরশাহ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। আকবরশাহ থানা-পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে নিবিড় তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আমিনুর রশীদ আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণালংকার যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালার ওপর গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুটি প্লাস্টিকের টবে লাগানো ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর গতকাল রাতে কফিনবন্দী হয়ে দেশে ফিরেছে সহোদরের লাশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের লাশ দাফন করা হয়। শেষ বিদায়ে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো
৮ মিনিট আগে
রাজশাহী থেকে নেসকোসহ আঞ্চলিক অফিসগুলো বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এটি রাজশাহীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এ বৈষম্য রাজশাহীর জনগণ মানবে না। সরকার যদি এগুলো থেকে বিরত না থাকে এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজশাহীর স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
১০ মিনিট আগে
সংসদ ভবন এলাকার গণপূর্তের একতলা বিশিষ্ট একটি ভবনের একটি কক্ষে থাকা এসির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে...
১১ মিনিট আগে