
চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের আনোয়ারা থেকে বোয়ালখালীতে নিয়ে বাসায় আটকে রেখে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালখালীর কালুরঘাটের একটি ভাড়া বাসা থেকে বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাটে একটি ভাড়া বাসায় থাকেন।
আজ শুক্রবার বিকেলে আনোয়ারা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালুরঘাটের ওই বাসায় আটকে রেখে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানিয়েছে, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তার যুবকের স্ত্রীর সঙ্গে। একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাবু ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে বোয়ালখালীতে নিয়ে যান। ওই দিন একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কিশোরী মোবাইল ফোনে তার পরিবারকে জানানোর পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীরা বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উদ্ধার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ৩২ নম্বরের সামনের সড়কটি বন্ধ রাখা হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। জেলা সিভিল সার্জন এস এম মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান রয়েছে, সেই ব্যবস্থা করা হবে...
১ ঘণ্টা আগে