স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩২ নম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ৩২ নম্বরের সামনের সড়কটি বন্ধ রাখা হয়।
পুলিশ জানায়, বুধবার সকালে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক আজকের পত্রিকাকে বলেন, বুধবার সকালে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে তার জন্য এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শ্রমিকনেতাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ডাক দেওয়া হয়।
৫ মিনিট আগে
ফটিকছড়িতে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শামীম মৃধা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার জিউধরা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগে
চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে বোরো না করে অন্য ফসল আবাদ ও বসতি গড়ে ওঠায় ২৭ হাজার হেক্টর জমি কমেছে। আগে ১৬০ কিলোমিটার বাঁধের দুটি প্রকল্পে চাষযোগ্য জমি ছিল ৪২ হাজার হেক্টর।
৩১ মিনিট আগে