
বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছে প্রায় ২০ হাজার রোগী। আর গত দুই বছরে সাজিনাজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিয়েছে অন্তত ১০ হাজার রোগী। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডের সাজিনাজ হাসপাতাল লিমিটেডে ‘চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে। সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতি, জনসেবায় হাসপাতালগুলোর ভূমিকা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এ ছাড়া সংগঠনের সহসভাপতি ডা. এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম সরওয়ার আলমসহ অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে ২০ হাজার রোগী চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। তবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাসপাতালগুলোর কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন, যা হাসপাতাল পরিচালনায় জটিলতা সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘মানুষকে সেবা দেওয়ার ব্রত নিয়ে ২০২৪ সালে সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি ১০ হাজারেরও বেশি রোগীকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালটি নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’
মো. শফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা ও চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘চিকিৎসকেরা রোগের চিকিৎসা করেন, মৃত্যুর নয়। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে, যাতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। কিন্তু কোনো রোগীর মৃত্যু হলে অনেক সময় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়, যা অনাকাঙ্ক্ষিত।’

দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭ থেকে ২৪ জুন পর্যন্ত ৮ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত ৫১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত ৮৮ জন। হাসপাতালের ৫০ শয্যার বিপরীতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
১১ মিনিট আগে
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। বিমানবন্দরে প্রবাসীসেবার মানোন্নয়নেও নানা উদ্যোগ চলছে।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের পাহাড়তলীতে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে রিফাত (২৮) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার (২৪ জুন) সকালে পাহাড়তলী থানাধীন আব্দুপাড়ার বাসা থেকে তাঁকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে নিহত রিফাতের পরিবারের অভিযোগ।
২৭ মিনিট আগে
খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে তিন বছরে ১ লাখ ১৮ হাজার টাকা জমিয়েছিলেন বৃদ্ধ নুর আলম। জীবনের শেষবেলায় সেই সঞ্চয় নিয়ে গ্রামের বাড়ি ফেরার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু অভিযোগ উঠেছে, সাভারের তালবাগ এলাকায় শামীম হোসেন নামে চিহ্নিত এক মাদকসেবী তাঁর সেই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছ
১ ঘণ্টা আগে