Ajker Patrika

বরিশালে জলাশয় ভরাট: দুই সচিব, বিসিসি প্রশাসককে বেলার আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২২: ১৫
বরিশালে জলাশয় ভরাট: দুই সচিব, বিসিসি প্রশাসককে বেলার আইনি নোটিশ
বরিশাল নগরে বক্ষব্যাধি হাসপাতালের পেছনের খাসজমির জলাশয় বালু ফেলে ভরাট করা হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরের বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের জলাশয় ভরাট কার্যক্রম বন্ধ করা এবং এটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দুই সচিব, বিসিসি প্রশাসকসহ সরকারের ১২ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

আজ মঙ্গলবার বেলার ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস হাসানুল বান্না এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক, বরিশালের সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

টিবি হাসপাতালের ৬১ শতাংশের জলাশয় দখল নিয়ে গত রোববার আজকের পত্রিকায় ‘সরকারি জমি নেতাদের দখলে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী জলাশয়টি ভরাট করে প্লট আকারে বিক্রির পাঁয়তারা চালাচ্ছেন। খবর প্রকাশিত হওয়ার পরদিন গতকাল সোমবার বিসিসি কর্তৃপক্ষ ভরাট করা স্থানে আইনি সতর্কীকরণের সাইনবোর্ড স্থাপন করে।

নোটিশে অ্যাডভোকেট হাসানুল বান্না উল্লেখ করেছেন, ৬১ শতাংশের জলাশয়টি ভরাট বন্ধ করে সেটি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে নোটিশ দাতাকে অবহিত না করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত