
কক্সবাজারে এক কিশোরীকে পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করেছে তিন বখাটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত শনিবার রাতে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়। পুলিশ ঘটনায় জড়িত দুই বখাটেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও তরুণীর পরিবার জানায়, কক্সবাজার সদর উপজেলার এক কিশোরী পাশের এলাকার বেড়িবাঁধ দিয়ে গত ৩১ মে শহরে যাচ্ছিল। এ সময় তিন বখাটে তরুণীর পথ রোধ করে উত্ত্যক্ত করে। ঘটনাটি দেখে তরুণীর ভাই বখাটেদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোরকা পরা এক তরুণীকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরে এক যুবক। ওই যুবককে আরেক যুবক লাঠি নিয়ে বেধড়ক মারধর করছে। তার পরও তরুণীকে জড়িয়ে ধরে রয়েছে মারধরের শিকার যুবকটি। মাঝেমধ্যে যুবকটিকে লাথি মারছে হামলাকারীরা। পরে খালি গায়ের আরেক যুবক এসে কিল-ঘুষি ও লাথি মারছে তরুণীকে জড়িয়ে ধরা যুবককে। এ সময় ঘটনাস্থলে ঘোরাঘুরি করা তৃতীয় আরেক যুবক হামলাকারী দুজনকে সহায়তা করছিল।
তরুণীর ভাই বলেন, ‘গত ৩১ মে তাঁর বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল, রায়হান ও আরমান নামের তিন যুবক তাঁর বোনকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করছিল। এ সময় আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকে রাখে। বিষয়টি দেখে আমি ছুটে আসি। কী কারণে আমার বোনকে বিরক্ত করছে জানতে চাইলে তারা আমাকে ও বোনকে বেধড়ক মারধর শুরু করে। সেদিনের ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় অভিযোগও দিয়েছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরমান ও রায়হান নামে দুজনকে আটক করা হয়েছে। ওসি জানান, শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারকে এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। এজাহার পেলেই পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২ মিনিট আগে
বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১০ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
১০ ঘণ্টা আগে