
একসময় গ্রামবাংলার মাঠ, রাস্তার ধারে কিংবা জনপদের পরিচিত দৃশ্য ছিল সারি সারি তালগাছ। সময়ের সঙ্গে সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। সেই ভাবনা থেকেই চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ।
আজ মঙ্গলবার উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় কয়েকটি তালগাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকা থেকে কাটাছাড়া ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে মোট ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণ করবেন এই কৃষি উদ্যোক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ওমর শরীফসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কৃষি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, দেশে তাল ও খেজুরগাছের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। তালগাছ শুধু পরিবেশের জন্যই নয়, বজ্রপাতের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি স্থানীয়দের গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্যোক্তা মো. ওমর শরীফ বলেন, ‘প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ করা হয়। এবার পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্য নিয়ে দীর্ঘ সড়কের পাশে তালগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই গাছগুলো একদিন বড় হয়ে পথচারীদের ছায়া দেবে, পরিবেশকে সবুজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।’
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। তালগাছ আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের অংশ। এগুলো রোপণ করলে পরিবেশ যেমন উপকৃত হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল পাবে। আমরা সবাই মিলে গাছগুলোর পরিচর্যা করব।’

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে