
সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লেগে হুড়োহুড়ি ও ধোঁয়ায় কমপক্ষে ৫০ জন রোগী ও তাদের স্বজনরা আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেসমেন্ট ফ্লোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোয়ায় রোগী ও তার স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সাইফুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ পরে জানানো হবে। তবে কেউ মারা যায়নি। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, শতাধিক পুলিশ ও বিজিবি ফায়ার সার্ভিসের সঙ্গে একত্রিত হয়ে উদ্ধার কাজসহ যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে। পুরো ২ ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নারকেলতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।
ব্লিজ হাসপাতালের পরিচালক আবু হাসান জানান, আগুনের ধোঁয়া কয়েকতলা পর্যন্ত পৌঁছায়। তবে আগুন বেসমেন্ট অতিক্রম করতে পারিনি। ধোঁয়ায় বা নামতে যাওয়ার হুড়োহুড়িতে অনেকে আহত হয়েছেন। তবে গুরুতর আহত বা দগ্ধ- এমন কিছু হয়নি।

কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
২ মিনিট আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘রেমিট্যান্স শাটডাউন’ ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
১৫ মিনিট আগে
রাজধানীর শাহআলীতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ভোর সোয়া...
২৩ মিনিট আগে