
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাজের কেবিন থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ অপর একজনের মরদেহ পাওয়া যায়। একই দিন জীবিত উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে একজন মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন মারা গেছেন।
এ বিষয়ে নৌ-পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে জাহাজটি উদ্ধার করে সদরঘাট এলাকায় নিয়ে আসা হয়েছে। পরে আজ সকালে জাহাজের কেবিন থেকে আবদুল মোতালেব ও প্রদীপ চৌধুরীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাহাজটি উদ্ধার করে সদরঘাটসংলগ্ন এলাকায় নিয়ে আসার পর আজ সকালে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জাহাজডুবির ঘটনায় এ নিয়ে মোট আটজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বেঁচে যাওয়া নাবিকদের মধ্যেও একজন মারা যান।

কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয় স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি, কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য-অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়। তাদের আয় রোজগার যাতে বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে...
১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর
৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।
১৭ মিনিট আগে
গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জায়গাতে ভবন নির্মাণের উদ্দেশ্যে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে আরিফ উদ্দিনকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়। ঘটনার পর একই দিন নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়।
২৫ মিনিট আগে