
রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের কারখানাটির ভেতরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা এমডির অপসারণে নানা ধরনের স্লোগানের পাশাপাশি তাঁর কুশপুত্তলিকা আগুনে পোড়ান। এরপর শ্রমিকেরা অর্ধবেলা কর্মবিরতি পালন করেন।
সিবিএ সভাপতি মো. শাহিজুল আলম নিপ্পনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সিবিএ সহসভাপতি মো. আবুল হাশেম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রেমনাথ দাশ, যুগ্ম সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক জনি মুৎসুদ্দি বড়ুয়া, অর্থ সম্পাদক মঞ্জিল হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিনসহ দেড় শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, সরকারি চাকরি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে সংশ্লিষ্ট পদে উপযুক্ততা থাকলে প্রার্থীকে সে পদে আবেদন করতে হবে। কিন্তু অভিযুক্ত তৌহিদুজ্জামান কোনো ধরনের আবেদন ছাড়াই রাজনৈতিক লোকজনকে ব্যবহার করে গোপালগঞ্জের লোক পরিচয়ে বিধিবহির্ভূতভাবে চাকরি প্রদান করেছেন। অবৈধ নিয়োগ পরবর্তীতে টেন্ডার ছাড়া মালামাল কেনা, অনুমোদন বিহীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, প্রকল্পের কাজ না করে অর্থব্যয় ও সরকারি তেল ব্যবহারে অনিয়মসহ নানা ধরনের অনিয়মে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি। দুর্নীতিপরায়ণ এ এমডিকে অপসারণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামান বলেন, ‘এ আন্দোলনের কোনো ভিত্তি নেই। এটি মিথ্যা ষড়যন্ত্রের একটি অংশ। যারা আমার কাছে অনৈতিক সুবিধা পাননি, তারা আমার সুনাম ক্ষুণ্ন করতে আন্দোলনের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে