চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৬৭ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫ জন।
আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে করোনা শনাক্তের সংখ্যা নিশ্চিত করা হয়।
নতুন শনাক্তদের মধ্যে নগরের ২৯৩ জন এবং উপজেলার ৭৪ জন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় চবি ল্যাবে ৭৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৩ জন, চমেক ল্যাবে ৯৩ জন এবং সিভাসু ল্যাবে ৪০ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত করা হয়ে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।









