
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া, মনোহরপুরসহ মোট ২২টি স্থাপনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সওজ সূত্রে জানা গেছে, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ সরলীকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় আগে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন। পরে উচ্ছেদ করা স্থাপনার মালামাল ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৩৫ হাজার টাকায় ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঝিনাইদহ সওজের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর জানান, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়িত হলে সড়কে দুর্ঘটনা কমবে এবং যান চলাচলে গতি ও নিরাপত্তা বাড়বে।
সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ করার জন্য সড়ক প্রশস্ত করা হচ্ছে। এর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে ৮ একরের মতো। আজ আমরা এক দশমিক শূন্য সাত একর জমি ফাঁকা করেছি। রাস্তা প্রশস্ত করে বাঁকগুলো সোজা করা হবে। আজ দুটি স্থানে কাঁচা, পাকা, আধা পাকাসহ ২২টি স্থাপনা অপসারণ করা হয়।’

মেটা: খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কেবল পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সুপারের দপ্তর।
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ প্রচলিত আইন অনুযায়ী মামলা করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৩৮ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতালপক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে