
চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ তুলেছেন এক নারী।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই নারী ভোটার নিজের ভোট দিতে না পেরে কেন্দ্রের সামনে এই অভিযোগ করেন। ওই নারীর নাম ইশরাত পারভিন। তিনি চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
ইশরাত পারভিন অভিযোগ করেন, ‘এটা কোন ধরনের নিয়ম? এখন সুশৃঙ্খলভাবে ভোট হবে, তবু আমি গিয়ে দেখি, আমার ভোট আরেকজনে দিয়ে দিছে। পরে আবার ওনারা আমার পেপার ঠিক করে ভোট দিতে দিছে।’
এ বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিফাত-উর-রহমান বলেন, ‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই এমন ঘটনা ঘটেছে। পরে ওনার ভোট টেন্ডার ভোট হিসেবে নেওয়া হয়েছে। টেন্ডার ভোট গণনা করার একটি প্রক্রিয়া আছে।’

রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত রাতে ১৩৮/১৭ লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪০ মিনিট আগে
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো. ইকবাল শেখ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির
২ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ২১ কিশোরকে পরিচয় যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়...
২ ঘণ্টা আগে