
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহসাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯) ও নাহিন (২০)। এ ছাড়া ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০) নামের আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বৃন্দাবনহাট বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে অবৈধ মাটি কাটা নিয়ে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
আহত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ বলেন, মাটি কাটা নিয়ে আমাদের মধ্যে একটি বৈঠক হয়। বিএনপির পার্টি অফিসে মীমাংসা করে দেওয়ার জন্য আমাদের ডাকা হয়েছিল। সেখানে তারা হকিস্টিক দিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ছাত্রদলের চার-পাঁচজন আহত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছেলেগুলো (আহত ছাত্রদলের সদস্যরা) মাদকের সঙ্গে জড়িত। আমরা তাদের এসব অনৈতিক কাজে জড়িত না হওয়ার জন্য নিষেধ করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। অবৈধ মাটি কাটার কাজেও তারা জড়িত।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী বলেন, পাইন্দংয়ে অনেক অবৈধ মাটি কাটা হচ্ছে। তারা উভয় পক্ষই মাটি কাটার কাজে জড়িত। আজকে একটি সমঝোতার বৈঠক ছিল। সেখানে কী কারণে ঘটনা ঘটেছে, আমার জানা নেই।
ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার কোনো সুযোগ নেই। ঘটনার কথা শুনেছি। বিষয়টি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, এ বিষয়ে আমরা কিছুই শুনিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২২ মিনিট আগে
মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে...
২৫ মিনিট আগে
পদ্মায় নতুন পানি আসায় স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যেও। নদীতে জাল ফেলে চলছে মাছ ধরার ব্যস্ততা। বিভিন্ন ঘাটে বসেছে অস্থায়ী মাছের বাজার। নদী থেকে ধরে আনা তাজা মাছ কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চোখের সামনে নদী থেকে তুলে আনা জীবন্ত মাছ দরদাম করে কেনার মধ্যেও আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের আট উপজেলায় ৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে চিকিৎসক রয়েছেন। অথচ সেসব চিকিৎসক সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সামান্য সেবা পেতেও ছুটতে হচ্ছে উপজেলা কিংবা জেলা সদরে।
৬ ঘণ্টা আগে