আসামি রণদীর গোপ জামিনে বের হয়েই ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
লিখিত বক্তব্য বাদী বলেন, ‘আমার প্রতিবন্ধী ও বোবা মেয়ের ধর্ষণ মামলার আসামি রণদীর গোপ সম্প্রতি জামিনে বের হয়ে আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। এ ছাড়া পরিবারের অন্যদের ভয়ভীতি দেখাচ্ছে। লোকমুখে বলাবলি হচ্ছে, মামলাকে তারা পানির মতো উড়িয়ে দেবে। তার চেয়ে মামলা তুলে নেওয়া ভালো। নইলে উল্টো ফাঁসিয়ে দেওয়া হবে। মেডিকেল রিপোর্টে টাকার মাধ্যমে কোনো কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেও আমি প্রশাসনকে অনুরোধ করছি।’
লিখিত বক্তব্য বাদী বলেন, ‘আমি একজন হতদরিদ্র মা। আমার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী। আমি চতুর্থ শ্রেণির একটি চাকরি করে খুব কষ্টে চলছি। কিন্তু আমার প্রতিপক্ষ বিত্তশালী। তাদের টাকার কাছে আমি আজ অসহায় ও নিরুপায়। আমি এখানে এসেছি আপনাদের মাধ্যমে বিচার চাইতে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাম্পশ্রমিকদের হামলায় নীরব হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে