
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, হাফেজদের মাঝে কোরআন শরিফ বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার রাতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের বাসভবনে প্রায় ৫০ জন হাফেজের অংশগ্রহণে কোরআন খতম অনুষ্ঠিত হয়। খতম শেষে তার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
বক্তারা বলেন, দেশ পরিচালনায় ও রাষ্ট্রের সংকটকালে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বেগম জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের ও ব্যক্তির কাছে সম্মানের স্থান অর্জন করে নিয়েছেন। আজ দেশ নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন রোগে সঙ্কটাপন্ন অবস্থায়। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন করেছেন। আল্লাহর কাছে আমরা প্রত্যেকে মনের গভীর থেকে তার রোগমুক্তির জন্য দোয়া করি।
দোয়া মাহফিলে পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। শেষে মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কোরআন খতমে অংশ নেওয়া হাফেজদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।

বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ ঘণ্টা আগে
ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার...
৩ ঘণ্টা আগে
বরগুনা-১ আসনের সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মধ্যে বিতরণের সময় অর্ধকোটি টাকাসহ বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে