ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১ শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে—যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘শুধু টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে-স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুটি বেতন কাঠামো বৈষম্যমূলক।’ তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
এ ছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া পুনরায় চালুর দাবি জানান তাঁরা।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে