বিস্ফোরণের পর ৩৬ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ থেকে শুরু হওয়া আগুন এখন পর্যন্ত থেমে থেমে জ্বলছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ডিপো এলাকায় গিয়ে দেখা যায়, ডিপোর ডান দিকের অংশে রাখা ৭/৮টি কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছেন। সকাল থেকে ডিপোর ভেতরে উদ্ধারকারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগুনের পাশাপাশি ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সকালে ডিপোতে আরোও একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রক্রিয়া চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনীর একটি বিশেষ দলের সহায়তায় কন্টেইনারগুলো খুলে আগুন নির্বাপণের কাজ চলছে। আমরা এভাবে কাজ করতে পারলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হবে। ইতিমধ্যে আমরা কেমিকেল থাকা কয়েকটি কন্টেইনার চিহ্নিত করেছি। সেগুলো অপসারণ করার প্রক্রিয়া চলছে।’
বর্তমানে বিএম কন্টেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহতদের মধ্যে ৯ জন ফায়াস সার্ভিস কর্মী রয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন সেই বাঘিনী সুস্থ হয়ে উঠলেও সুন্দরবনে ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হতে পারেননি বিশেষজ্ঞরা। ফলে তাকে সুন্দরবনের গহিনে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় ধীরগতি হচ্ছে।
৪৪ মিনিট আগে
যশোরের বেনাপোলে ব্যবসায়িক লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ দলও আগুন নেভানোর কাজে অংশ নেয়। সবার সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও চামড়ার হাটে ক্রেতার দেখা নেই। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রির আশায় পশুর চামড়া নিয়ে দিনভর বসে থেকে হতাশ হয়ে পড়ছেন। চামড়ার ব্যবসায় বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে