Ajker Patrika

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 
হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবিবা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকির বাড়ির মো. শফির মেয়ে।  

পুলিশ সূত্র জানায়, মাত্র চার মাস আগে গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী মো. ওয়াহিদুল আলম প্রকাশ আসিফের সঙ্গে বিয়ে হয় সাদিয়া আক্তারের। তাঁরা কয়েক দিন আগে পৌরসভা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

আজ দুপুর থেকে ওই বাসার দরজা বন্ধ থাকায় লোকজন তাঁকে ডাকাডাকি করেন, কিন্তু সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান—সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়ার মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত