সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই পুলিশ সদস্য হলেন—কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম।
মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত। এর আগে তিনি জেলা গোয়েন্দা শাখায় ছিলেন। আর নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম বছরখানেক ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি ও সেবন করতেন। দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের কাছ থেকে কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ২ পুলিশ সদস্যকে মাদকসহ আটকের বিষয়ে নিশ্চিত করেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
৭ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
১২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে