
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুগদা হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আনসারের মুখপাত্র সহকারী পরিচালক নাজমুস সাকিব।
আটক নারীর নাম ছোনিয়া (৩২)। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সৌরভকাটি ইন্দিরা এলাকায়।
ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পূর্ব জোনের সদস্যরা জানান, হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি বিভাগের সামনে ভিড়ের মধ্যে এক নারী রোগীর স্বজনের জরায়ু অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়।
ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন পিসি মো. জাকিউল ইসলাম, আনসার মোহাম্মদ মেহেদী হাসান ও আনসার মো. শরিফুল ইসলাম। তাঁদের তৎপরতায় ছোনিয়াকে আটক করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে তাঁকে আদালতে নেওয়া হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে