
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে আবদুল কাদির (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এ কাজে সহযোগিতা করে।
কারাদণ্ডপ্রাপ্ত আবদুল কাদির সুনামগঞ্জের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাগাইশ, ধান্যদৌল ও কালামুড়িয়া এলাকায় অনেক দিন ধরে ফসলি জমিতে একাধিক ড্রেজার মেশিন স্থাপন ও মাটি উত্তোলন করে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করে আসছিলেন আবদুল কাদির। এতে ফসলি জমি নষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল ধান্যদৌল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ড্রেজার মেশিনের মালিক আবদুল কাদিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে