
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে অমিত দাশ অভি (৩৫) নামের এক যুবককে করে পুলিশ দিয়েছে এলাকাবাসী। তিনি বিদ্যুতের লাইন ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে গত বুধবার দুপুরে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
বিষয়টি জানতে পেরে আজ বৃহস্পতিবার এলাকাবাসী অভিকে কৌশলে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডেকে এনে আটক রাখেন। পরে থানায় খবর দিয়ে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কিশোরীর মা বলেন, ‘ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। সে সুযোগে ওই যুবক আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার বিচার চাই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ আজকের পত্রিকা বলেন, ‘কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস।
১৯ মিনিট আগে
ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ইদগাহ প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
৪২ মিনিট আগে
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়।
১ ঘণ্টা আগে