
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে পাঁচজন সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ এ অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী স্বরূপ কান্তি দেবনাথ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের করা মামলায় আজ দুই পক্ষের শুনানি শেষে তাদের আদালত অব্যাহতি দিয়েছেন।’
অব্যাহতি পাওয়া সাংবাদিকেরা হলেন-নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমানের উপজেলা প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মো. বাবুল মিয়া।
মামলা সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ‘মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান সেজে ভাতা উত্তোলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হয়। এ ঘটনায় গেল বছরের ৫ জানুয়ারি অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন সাইবার ট্রাইব্যুনাল আদালত, চট্টগ্রামে একটি মামলা করেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।

ওই ইটভাটাগুলোর মালিকেরা দীর্ঘদিন ধরে খাসজমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
৩০ মিনিট আগে
মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে এ মৌসুমে ইরি ও বোরো ধানের আবাদ করা হয়েছে। এসব জমিতে সেচ অব্যাহত রাখতে ইঞ্জিনচালিত সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। উপজেলার চরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার সেচযন্ত্র ডিজেলচালিত।
১ ঘণ্টা আগে
সেদিনের প্রত্যক্ষদর্শী রেলস্টেশন এলাকার শেখ আব্দুর রহিমের ভাষ্য অনুযায়ী, ৪ এপ্রিল ভোরে মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় স্থানীয় বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনী মাদ্রাসা প্রাঙ্গণে হামলা চালায়।
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৬ ঘণ্টা আগে