
রাঙামাটির রাজস্থলীতে আজ সোমবার অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বন্ধ হয়ে যাওয়া ইটভাটা দুটি হলো রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের কেভিডব্লিউ ব্রিকস ও বড়ইতলী গ্রামের বিআরবি ব্রিকস ফিল্ড।
দুটি ইটভাটা বন্ধ করার তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, আজ সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলী এলাকার বিআরবি ব্রিকস ও কলেজপাড়া কেভিডব্লিউ ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেখাতে না পারায় ভাটা দুটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া ভাটা দুটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কাঁচা ইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানের সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন উচ্চ আদালত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে