
ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘণ্টা পর বিকল্প (লুপ) লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে বেলা ২টার পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।
তিতাস ট্রেনের স্টুয়ার্ড মো. জাকির হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার সময় আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে তালশহর অতিক্রম করার সময় বিকট শব্দে তিতাস ট্রেনের ‘ড’ বগিটির একটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
তালশহর স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে আশুগঞ্জ থেকে যাত্রাবিরতি দিয়ে তিতাস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যায়। তালশহর স্টেশন পার হওয়ার আগে ট্রেনটির ড বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম অভিমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য আমাদের লোকজন কাজ শুরু করেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার অশোক চন্দ্র দাস বলেন, দুপুরে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগি লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হচ্ছে।

এএসআই জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকাকালে স্থানীয় এক বৃদ্ধ ইসহাক মিয়ার কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং ৩২ হাজার টাকার একটি মোবাইল ফোন ঘুষ হিসেবে নেন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরে (হেডকোয়ার্টার্সে) অভিযোগ করা হলে তিনি ভুক্তভোগীকে টাকা ফেরত দিচ্ছিলেন...
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাতের (১৬) মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে তার মরদেহ ভেসে ওঠে।
১ ঘণ্টা আগে
অভিযোগ রয়েছে, অনেক বিদ্যালয়ে নির্ধারিত ৬০ গ্রাম সেদ্ধ ডিমের পরিবর্তে অতি ছোট আকারের মুরগির ডিম দেওয়া হয়েছে। পরদিন ৩০ মার্চ (সোমবার) খাবারের তালিকায় ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বনরুটি ও কলা।
২ ঘণ্টা আগে
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করেছে। শমশেরনগর স্টেশনে বর্তমানে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে।’
২ ঘণ্টা আগে