
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। পাহারা দিতে না পারলে ঘুঘু ধান খেয়ে ফেলবে। দিনে-রাতে পাহারা দিতে হবে। গতকাল রোববার রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ। আগামীতে ধানের শীষের বিজয়ের সুনামি আসছে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের রাখলে চলবে না। সাতকানিয়া-লোহাগাড়ায় শান্তি রাখতে হবে। একে অপরকে সম্মান জানাতে হবে। এর জন্য একজন ভালো-ভদ্র মানুষকে নির্বাচিত করতে হবে। বিএনপির প্রার্থী নাজমুল মুস্তাফা আমিন একজন ভালো মানুষ।’
আমীর খসরু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলন এখনো শেষ হয়নি। আগামী ১২ তারিখ শেষ হবে, যখন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা থেকে দেশের কোনো মানুষ বাদ যাবে না। বিএনপি নেতা-কর্মীরা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া-লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে কাজে লাগানো হবে। শুধু জিতলে হবে না, বিশাল ভোটের ব্যবধানে জিততে হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজী রফিক আহমদ, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন প্রমুখ।

নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
১৭ মিনিট আগে
চরম আবাসন সংকটে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রায় সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আবাসন সুবিধা ১০ শতাংশের নিচে। ফলে হাজার হাজার শিক্ষার্থী মেস বা ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
২৭ মিনিট আগে
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের কেউ বিদেশে, কেউবা আত্মগোপনে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার ডিএমপির শীর্ষ পদ পূরণের চেষ্টা করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও ডিএমপি সেই জনবলের ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি।
১ ঘণ্টা আগে