
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তাঁর স্বামী মফিজুল হক (৭৫)।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে কথা–কাটাকাটির একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনার কিছু সময় পর বাড়ি ফিরে মফিজুল হকের পুত্রবধূ শাপলা বেগম ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। তখন জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তাঁরা মনোয়ারা বেগমকে মৃত অবস্থায় এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মফিজুল হক প্রথমে তাঁর স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে এক নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটিলক্ষীপুর বেড়িবাঁধ এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বাড়িটিতে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রা ওই পরিবারকে
১২ মিনিট আগে
লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন...
১৫ মিনিট আগে
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই এলাকার গ্যাস সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব বলেও দাবি করেছেন তাঁরা...
২১ মিনিট আগে
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
২৪ মিনিট আগে