
নিখোঁজের ১৫ মাস পর প্রতিবন্ধী বাংলাদেশি যুবক জাকিরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাঁকে তুলে দেওয়া হয়।
জাকির হোসেন (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলির ছেলে।
আজ সন্ধ্যায় ৫৩ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জাকির একজন প্রতিবন্ধী যুবক। গত বছরের ৫ জুন ভারতের বৈষ্ণবপুর পুলিশের কাছে তিনি আটক হন। পরে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পৌনে ৭টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শিংনগর এলাকায় বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতের বিএসএফ ও বৈষ্ণবপুর পুলিশ বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
জাকির বর্তমানে তাঁর পরিবারের জিম্মায় রয়েছেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছরের ৫ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭১ বিএসএফ ব্যাটালিয়ন থেকে জাকিরের ভারতে আটক থাকার তথ্য আমাদের জানানো হয়। পুলিশের মাধ্যমে জাকিরের বিষয়ে তথ্য যাচাইয়ের পর নিশ্চিত করা হয়। আজ পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে জাকিরকে ফেরত আনা হয়। পরে পুলিশের মাধ্যমে জাকিরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহ জেলার নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয় স্কুলছাত্র ইয়াছিন আরাফাত (১৭)। ৯ মাস আগে সংঘটিত হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নামের সঙ্গে মিল থাকায় ভুলবশত সন্দেহভাজন হিসেবে ইয়াছিনকে হত্যা করা হয়।
২৩ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের স্লিপার বসানোর কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে খবর প্রকাশের পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র মেরামতের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩৭ লাখ টাকা। সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দীর বিরুদ্ধে।
৩২ মিনিট আগে