নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন—ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ (২৮) ও হাবিব (৩৫)।
দগ্ধ ব্যক্তি ও তাঁদের সহকর্মীরা জানান, রাতে কারখানার ভেতর কাজ করার সময় বয়লার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। তখন আশপাশে থাকা কর্মচারীরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাঁদের শরীরে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জারুলের মৌসুম এলে ক্যাম্পাসের সৌন্দর্য যেন হঠাৎ করেই উন্মুক্ত হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম গেট দিয়ে প্রবেশ করলেই রাস্তার দুই পাশে সারি সারি গাছ, ডাল ভরা নানান রঙের ফুল।
২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
২০ মিনিট আগে
নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এক মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এর মাথার ওপর সোনালি চুলের কারণেই এই নামকরণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েক গুণ।
২৩ মিনিট আগে