
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে মধ্যেরচর একাডেমির উদ্যোগে উপজেলার মধ্যেরচর ঈদগাঁ মাঠে ভাটিকৃষ্ণনগর একাদশ ও মধ্যেরচর কলেজপাড়া একাদশের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা হয়। খেলার একপর্যায়ে মাঠেই দুই দলের মধ্যে হট্টগোল ও মারামারি বাধে।
পরে ভৈরব থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকালের ফুটবল খেলার বিরোধ মিটমাট করতে আজ সকাল ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজনকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজন দা, লাঠি, বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষটি পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে আহতদের মধ্যে সেলিম মিয়া (৩৫), ওয়াসকুরুনী (৪৫), জিনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু মিয়া (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ মিয়া (২৫), মাহবুল মিয়া (৩৪), পাভেল মিয়া (২৬), ইকবাল হোসেন (৫১), সালমান ফরাজি (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা এসে চিকিৎসা নেন। এঁদের মধ্যে সবুজ মিয়া ও সাদ্দাম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করীম।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল বিকেলে হট্টগোল হয়। এ নিয়ে আজ ১১টার দিকে মধ্যেরচর পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’
৫ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
১১ মিনিট আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং ২৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। একই সঙ্গে ছয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে নগরবাসীকে দিনের বড় অংশ বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৯ মিনিট আগে
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনায় বিচার
২৭ মিনিট আগে