
গত বছরের শুরু হয়েছিল সংগীতশিল্পী তাহসান খানের নতুন বিয়ের গুঞ্জন দিয়ে। এ বছর ৪ জানুয়ারি গুঞ্জনে সিলমোহর দিয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গুঞ্জন নয়, খবরটি সত্য।
তাহসান জানান, গত বছরের জুলাই মাস থেকে তাঁরা আলাদা থাকছেন। তাহসান বলেন, ‘এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’
চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাঁদের গায়েহলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই দিন রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা এক কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান। ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
বিয়ের পর নানা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেছেন তাহসান-রোজা। হঠাৎ তাঁদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহসানভক্তরা।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১০ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে