চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার নসিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের গুটুপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলাম ওরফে জঞ্জালীর ছেলে মুকুল হোসেন (৫০) ও একই ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত শাজাহান আলী কালুর ছেলে রবিউল ইসলাম (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সদর নসিপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মুকুল ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়।’
পুলিশ কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ আরও বলেন, ‘হত্যা মামলায় আসামি হওয়ায় মুকুলের বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মুকুল ও রবিউলকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ১৩ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদী হয়ে ৫৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে