বগুড়ায় মমিনুল ইসলাম রকি (৩৩) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় হাটখোলায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
মমিনুল হক রকি ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়াও তিনি আসন্ন ইউপি নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে রকির নামে।
জানা যায়, রকি এলাকায় বসবাস করতেন না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোড় হাটখোলা মাঠে লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে। তার সহযোগীরা এ সময় পালিয়ে গেলে দুর্বৃত্তরা রাম দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় রকিকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান রকি।
নিহত রকিকে মেডিকেল এ নিয়ে আসা স্থানীয় যুবক বলেন, আমরা এলাকায় বসে ছিলাম। ওই সময় শুনি রকি ভাইকে অনেক জন মিলে কুপিয়েছে। পরে তাকে উদ্ধার করে মেডিকেল এ আনলে ডাক্তার বলেন তিনি মারা গেছেন।'
হত্যাকাণ্ডের পরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, 'হাটখোলা মাঠে একটি দোকানে বসেছিলেন রকি। এ সময় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মৌখিক অভিযোগে আমরা কয়েকজনের নামে জানতে পেরেছি। তাদের ধরতে অভিযান শুরু করেছি।' তবে তদন্তের স্বার্থে সে নামগুলো গণমাধ্যমে প্রকাশ করতে চাননি পুলিশের এই কর্মকর্তা।
এদিকে তাৎক্ষণিকভাবে রকি হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে অনুসন্ধানে জানা গেছে, ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক ঠান্ডুর সঙ্গে রকির বিরোধ ছিল। রেজাউল হক ঠান্ডু শিক্ষকতার পাশাপাশি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। তিনি নিজেও এবার ফাঁপোড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা দিয়েছেন।
রকি ইতিপূর্বে ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। সেই সময় থেকেই প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে প্রধান শিক্ষক রকির নাম বাদ দিয়ে নতুন কমিটি প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠিয়েছিলেন। রকির অভিযোগের প্রেক্ষিতে সেই কমিটি অনুমোদন পায়নি।
এ ছাড়া রকির বিরুদ্ধেও হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
আগামী দুই বছরের মধ্যে রাজধানীর বর্তমান চিত্র পরিবর্তন করে ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২৪ মিনিট আগে
নরসিংদী সদর উপজেলায় ধর্ষণের একটি ঘটনা সালিসে মিটমাট করতে চেয়েছিলেন জেলা বিএনপির কয়েকজন নেতা। এ জন্য বৈঠকও ডাকা হয়। বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব ওঠায় ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী।
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
৩৮ মিনিট আগে