চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে কাউকে আটক করা যায়নি। আজ দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা যায় যে, একদল দুষ্কৃতকারী সীমান্তপথে বাংলাদেশে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাচারের মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় আজ সকাল ৯টায় মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জিরো লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুজন দুষ্কৃতকারীকে দূর থেকে দেখতে পেয়ে টহল দল সতর্ক অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা দেশের ভেতরে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা চালাচ্ছিল। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে