
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক গার্মেন্টস ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাঁকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় তামান্না টেইলার্সে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাহেব আলী (২৫) বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত সাহেব আলীর শ্বশুর ও ওই দোকানের কাটিং মাস্টার আব্দুর রাজ্জাক জানান, তিনি ও তাঁর জামাতা দীর্ঘদিন ধরে থানা মোড় এলাকায় গার্মেন্টস ব্যবসা করে আসছেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই দিন আগে তাঁদের সঙ্গে আত্মীয় বারিকের বিরোধ হয়। গতকাল রোববার সকালে বারিক তাঁর দুই মেয়েকে মারধরের চেষ্টা করলে সাহেব আলী এতে বাধা দেন। এ সময় বারিক তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
এর জেরে আজ দুপুরে বারিকসহ আরও দুই-তিনজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। একপর্যায়ে সাহেব আলীর মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দোকানের ড্রয়ার ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে হামলাকারীরা পালিয়ে যান বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম জানান, ঘটনার বিষয়ে তাঁরা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল ইসলাম (১৫) এবং শুভ শিকদার (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে মনিরুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর থানার পাল্লা গ্রামের...
২৯ মিনিট আগে
আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
৩৪ মিনিট আগে
এলাকাবাসীর দাবি, সোমবার রাতে আব্দুল লতিফ বিদেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
নিহত দুলুর দুই সংসার। প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল। দুলুর দ্বিতীয় সংসারেও স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দুলুর বাবা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেন। দ্বিতীয় পক্ষের সন্তানেরা সেই জমির অংশ দাবি করেন।
২ ঘণ্টা আগে