
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
আজ সোমবার বিকেলে এতথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, গতকাল চাল জব্দের পর রাতেই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর থেকে তাঁকে তিন সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। তবে ওই কর্মকর্তা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে সিএসডি গুদাম থেকে চুরি হয়ে যাওয়া ৪৯৩০ কেজি অর্থাৎ প্রায় ৫ টন চাল মিনিট্রাকসহ জব্দ করেন। পরবর্তীতে ওই চাল সিএসডি গুদামে সংরক্ষণ করা হয়।
চুরি করে বিক্রি করে দেওয়া চাল পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন পিকআপচালক শাহাদাত। তিনি বলেন, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গুদাম থেকে তিনি ওই চালের ভাড়া নিয়ে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন। চালের মালিকের নাম বলা হয়নি। বলা হয়েছে, লাকসাম যাওয়া হলে ওই ব্যক্তির নাম দেওয়া হবে। কিন্তু পথিমধ্যে হাজীগঞ্জে এলে আমার কাছে ফোন আসে চালগুলো ফেরত নিয়ে আসার জন্য। বিক্রিত টোকেনে চালের পরিমাণ লেখা ছিল ৪৯৩০ কেজি। চালের মালিকের নাম ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বরাদ্দ দেয় সরকার। সে আলোকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জেলের জন্য বরাদ্দ হয় ১১ দশমিক ২৫ মেট্রিক টন। কিন্তু ওই চাল নির্দিষ্ট তারিখের মধ্যে বিতরণ হয়নি।

দুই যুবককে ৪০ লাখ টাকা নিয়ে জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে করা মানব পাচার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মো. কামাল হোসেন (৪৭) নামের এই ব্যক্তিকে গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
২০ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-১১। সংস্থাটির ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান।
৩০ মিনিট আগে