Ajker Patrika

হাজীগঞ্জে ছোট ভাইয়ের পর আগুনে দগ্ধ বড় বোনেরও মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
হাজীগঞ্জে ছোট ভাইয়ের পর আগুনে দগ্ধ বড় বোনেরও মৃত্যু
মরিয়ম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার (২২ নভেম্বর) আগুনে পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ।

একই অগ্নিকাণ্ডে দুই ভাই-বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বারের বাড়িতে। নিহত দুই শিশু ওই বাড়ির নাজির আহমেদের সন্তান।

মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আতিক মেম্বার। তিনি জানান, অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের দুই সন্তানকেও হারাতে হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরিয়মের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে সংসারের কাজে ঘরের বাইরে যান তাদের মা। অন্যদিকে বাবা অটোরিকশা নিয়ে কাজে বের হন। এ সময় হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু আনাছ। অন্যদিকে তার বড় বোন মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান ঘটনার পর জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত