
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে এক কিশোর (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী (২০)।
আজ রোববার বেলা দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগনে। তাঁর বাবা মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়। সে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
আহত মো. সাজ্জিল একই এলাকার আবু তাহের পাটওয়ারীর ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহা ও তাঁর বন্ধু সাজ্জিল মোটরসাইকেলে ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জোহার মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছে, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ আজ রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে
১৬ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলায় জামগাছ থেকে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল থেকে পড়ে তানিয়া (২০) নামের এক তরুণী মারা গেছেন। তিনি পুলিশ কনস্টেবল আব্দুল মমিনের শ্যালিকা। আজ রোববার বিকেলে লালমনিরহাট চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হৃদয় মোল্লা (১৮) ও দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে
৩৬ মিনিট আগে