
চাঁদপুরে বিএসটিআইয়ের নিবন্ধন সনদ ছাড়া বেচাবিক্রি এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিন খাবার তৈরির কারখানার মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শহরের পুরান বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো. আনিসুর রহমান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন লঙ্ঘন করায় শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের মেসার্স সিটি ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা, ওই এলাকার লোহারপুল মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে দুই হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্ট মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেটেরোলজি) মো. হাফিজুর রহমান। তাঁরা জানান, জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ভেন্ডাবাড়ি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।
২ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে