
জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার সানিয়া। এতে খুশি হয়ে তাকে জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সানিয়া মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদের মেয়ে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশের ৯ বিভাগের ৯ জন ও ঢাকা মেট্রো অঞ্চল থেকে ১ জনসহ মোট ১০ জন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তাদের মধ্যে ইংরেজি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যসহ ইংরেজি বিভাগের বিশিষ্ট দুই অধ্যাপক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সানিয়াকে ২১ মে জাতীয় টিচার্স ট্রেনিং কলেজে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
সানিয়ার কৃতিত্বে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস অভিনন্দন জানান। তিনি সানিয়াকে একজন অভিভাবকসহ এ বছর জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সানিয়ার কৃতিত্ব অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবর মো. সেলিম, রেক্টর জাকির হোসেন কামাল, শিক্ষকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল বলেন, ‘সানিয়ার সাফল্যে আমরা গর্বিত। প্রতিষ্ঠানের বয়স সবেমাত্র তিন বছর চলছে। আমাদের আরও প্রতিভাবান শিক্ষার্থী আছে, যারা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করে মতলবের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন ক্ষেত্রে তৈরি করতে কাজ করছি।’
জাপানে শিক্ষাসফরে যাওয়ার বিষয়ে সামিয়া বলে, ‘সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে