চাঁদপুরের আট উপজেলায় ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪২টিতেই নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত শ্রেণি পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয় কার্যত অভিভাবকহীন অবস্থায় চলছে। সহকারী শিক্ষকেরা নিজেদের নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের প্রশাসনিক কাজও সামলাচ্ছেন। ফলে শিক্ষক সংকটের মধ্যে বাড়তি দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে তাদের।
সংশ্লিষ্টরা জানান, একজন প্রধান শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান তদারকির মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, শিক্ষকদের সমন্বয়, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন সমস্যা সমাধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগসহ নানা দায়িত্ব পালন করতে হয়। ফলে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তাঁর নিয়মিত পাঠদান কার্যক্রমও ব্যাহত হয়।
অভিভাবকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশাসনিক কাজের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগে সময় দিতে হয়। এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না, যার প্রভাব পড়ে শিক্ষার মানে।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের নিয়মিত ক্লাসে ঠিকমতো মনোযোগ দেওয়া সম্ভব হয় না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান আরও উন্নত হবে।’
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. জাকির হোসেন বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক থাকা জরুরি। প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে একই সঙ্গে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়। এতে সবচেয়ে বেশি ব্যাহত হয় নিয়মিত শ্রেণি কার্যক্রম। তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। গ্রেডেশন তালিকা প্রস্তুতের পর শূন্য পদ পূরণের কার্যক্রম শুরু হবে।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণের সম্ভাবনা রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে